অবসর এর আগে ভারতে খেলতে চান মেসি । - Mohun Bagan

Breaking

Ad

Ad

Post Top Ad

Monday, 17 December 2018

অবসর এর আগে ভারতে খেলতে চান মেসি ।


অবসর এর আগে ভারতে খেলবেন লিওনেল মেসি। এমনই আশা এফ সি বার্সেলোনা (FC Barcelona)-র ডিরেক্টর জেনারেল (এশিয়া) জর্ডি ক্যাম্পস। উপমহাদেশে মেসির জনপ্রিয়তার কথা চিন্তা করেই LM10-কে ভারতে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন তিনি। তবে স্পষ্ট কোনও সময় জানাতে পারেননি ক্যাম্পস।
শুধু তাই নয়, শীর্ষ স্প্যানিশ ফুটবল ক্লাবে কোনও ভারতীয় ফুটবলারের খেলা নিয়েও আশাবাদী বার্সা-কর্তা। ভারতীয় বাজারে ইউরোপিয়ান ফুটবলের প্রভাব সম্পর্কে তাঁর কাছে তথ্য রয়েছে বলেও জানান ক্যাম্পস। তিনি বলেন, 'ভারতীয় ফ্যানেরাও বার্সার ফুটবলারদের লাইভ দেখতে পাবেন।

এর আগে ২০১১ সালে ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচে আর্জেন্তিনা দলের সঙ্গে যুবভারতীতে এসেছিলেন লিওনেল মেসি। 

সৌজন্যে - এই সময়

No comments:

Post a Comment