হোটেল সমস্যার পর মাঠ সমস্যায় মোহনবাগান… - Mohun Bagan

Breaking

Ad

Ad

Post Top Ad

Friday, 26 October 2018

হোটেল সমস্যার পর মাঠ সমস্যায় মোহনবাগান…

হোটেল সমস্যার পর মাঠ সমস্যায় মোহনবাগান। হোটেল থেকে ২৫ মিনিটের দূরত্বে অনুশীলনের জন্য একটি মাঠ দেওয়া হয়েছিল ডিকা, হেনরিদের। সেন্ট টমাস স্কুলের মাঠ। কিন্তু সেই মাঠ অনুশীলনের জন্য উপযুক্ত নয়। কাঁকড় ভর্তি লাল মাটির মাঠ। চোট পাওয়ার আশঙ্কা ছিল ফুটবলারদের। তার মধ্যেই অনুশীলন করান শঙ্করলাল চক্রবর্তী। ঘন্টা খানেক। বেশি অনুশীলন করাননি তিনি। ফুটবলাররা যাতে চোট না পান।
শনিবার গোকুলামের সঙ্গে ম্যাচ। এই ম্যাচ দিয়ে আই লিগের অভিযান শুরু করবেন শিলটনরা। শুক্রবার অবশ্য ঘন্টা খানেকের জন্য মূল স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ পাবে সবুজ মেরুন ব্রিগেড। সেই সময় ই এম এস মাঠের আবহাওয়া বুঝে নেবেন ফুটবলাররা।
source by - www.bangla.xtratime.in

No comments:

Post a Comment