পথ দুর্ঘটনায় আহত ভারতীয় ক্রিকেট তারকা মহম্মদ সামি.. - Mohun Bagan

Breaking

Ad

Ad

Post Top Ad

Sunday, 25 March 2018

পথ দুর্ঘটনায় আহত ভারতীয় ক্রিকেট তারকা মহম্মদ সামি..

নয়াদিল্লি: পথ দুর্ঘটনায় আহত ভারতীয় ক্রিকেট তারকা মহম্মদ সামি। দেহরাদূন থেকে দিল্লিতে আসার পথে দুর্ঘটনাটি ঘটে। ভারতীয় দলের পেসার সামির গাড়িতে একটি ট্রাক ধাক্কা মারে বলে খবর। দেহরাদূণে গত কয়েকদিন ধরে বিশ্রাম নিচ্ছিলেন সামি। সেখানে অভিমন্যু ক্রিকেট অকাদেমিতে অনুশীলন করতে দেখা গিয়েছিল তাঁকে। সেখান থেকে দিল্লি ফিরে আসার পথে এই দুর্ঘটনা ঘটে।
তাঁর মাথায় দশটি সেলাই পড়েছে বলে খবর।  তাঁর আঘাত গুরুতর নয় এবং তিনি বিপন্মুক্ত বলেও জানা গেছে। বর্তমানে তিনি দেহরাদূনেই রয়েছেন।
সময়টা সত্যিই ভাল যাচ্ছে না ক্রিকেটার মহম্মদ সামির। স্ত্রীর সঙ্গে বিবাদের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়লেন তিনি। একটুর জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তারকা পেসার। 


এ দিন গাড়িতে করে দেহরাদুন থেকে দিল্লি আসছিলেন সামি। মাঝপথে একটি ট্রাক তাঁর গাড়ি-সহ তিনটি গাড়িতে ধাক্কা মারে বলে জানা গিয়েছে। সংবাদসংস্থার খবর অনুযায়ী, কপালে চোট লাগে সামির। তাঁর মাথায় দশটি সেলাইও পড়েছে। সামি ছাড়াও এই দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হন। 

No comments:

Post a Comment